আয়ে শীর্ষে ইউনাইটেড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের দুর্দিন চলতে পারে। তবে আয়ের দিক থেকে ইউনাইটেড ফুটবলারদের দাপটটা স্পষ্ট। ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে ধনী ইংলিশ ফুটবলার হয়েছেন ইউনাইটেড স্ট্রাইকার ওয়েইন রুনি। সিঙ্গাপুরভিত্তিক সম্পদ গবেষণা সংস্থা ‘ওয়েলথ এক্স’-এর তথ্য অনুযায়ী, ধনী প্রথম ১০ ইংলিশ ফুটবলারের তালিকাতেও ওল্ড ট্রাফোর্ডের চার ফুটবলার! ওয়েবসাইট।
রুনি, রিও ফার্ডিনান্ড, মাইকেল ক্যারিক ও অ্যাশলি ইয়াংয়ের মিলিত সম্পদের পরিমাণ ১৮২ মিলিয়ন ডলার। এর মধ্যে রুনির একার সম্পদই ৭৩ মিলিয়ন ডলার। ৬০ মিলিয়ন ডলারের সম্পদ নিয়ে তালিকায় দ্বিতীয় সেরা ধনী ইংলিশ ফুটবলার রিও ফার্ডিনান্ড। পরের তিনটি অবস্থান চেলসির ফ্রাঙ্ক ল্যাম্পার্ড (৫১ মিলিয়ন ডলার), জন টেরি (৪৮ মিলিয়ন) ও লিভারপুলের স্টিভেন জেরার্ডের (৪৭ মিলিয়ন)।