আয়োজকদের বিরুদ্ধে নাসিরদের মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানাডার অল স্টার টি-২০ ম্যাচ আয়োজকদের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে টাকা না পাওয়া ১৬ জন ক্রিকেটার। গত মে মাসে টরন্টোতে একটা অল স্টার টি-২০ ম্যাচের আয়োজন করে অনটারিও-ভিত্তিক প্রতিষ্ঠান কেট রোজ। যাতে সনাৎ জয়াসুরিয়া, সাকলায়েন মুস্তাক, কাইল মিলস, জ্যাকব ওরাম, মার্ক বাউচার, ডেভন স্মিথ, টিনো বেস্ট, ব্রেন্ডন টেলরদের সঙ্গে খেলেছেন বাংলাদেশের অলরাউন্ডার নাসিরও। কিন্তু আয়োজকেরা খেলোয়াড়দের পাওনা পরিশোধ করেনি। পাওনা টাকার জন্য তাই ভুক্তভোগী খেলোয়াড়দের এই আইনের পথে নামা। ম্যাচ ফি এবং খরচ বাবদ বাকি মোট এক লাখ ১৩ হাজার ডলার দাবি করে টরন্টোর স্মল ক্লেইমস আদালতে মামলা করা হয়েছে। আদালত গত ২৭ সেপ্টেম্বর আয়োজকদের নোটিশও দিয়েছে। ওয়েবসাইট।