জন্মসূত্রে জার্মান হতে পারেন, তবে বরিস বেকার বিদেশ বিভুঁইয়েই বেশি থাকেন। এখন ইংল্যান্ডকেই বানিয়ে ফেলেছেন ঘরবাড়ি, উইম্বলডনের কাছে তাঁর একটা অ্যাপার্টমেন্টও আছে। ইংল্যান্ডের সঙ্গে তাঁর সম্পর্কের বাঁধনটা আরও শক্ত হলো। ব্রিটিশ সরকারের সম্মানসূচক নাগরিকত্ব পেয়েছেন সর্বকনিষ্ঠ উইম্বলডন চ্যাম্পিয়ন। সম্মানটা পেয়ে বেশ অভিভূত হয়েছেন বেকার। ঐতিহাসিকভাবেই জার্মানদের সঙ্গে ইংরেজদের ‘সখ্য’ হওয়াটা বিরল ব্যাপার। বেকারকে দিয়ে ইতিহাসটা যদি উল্টোপথে হাঁটতে শুরু করে মন্দ কি? ওয়েবসাইট।