চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ইংল্যান্ড এখন দর্শক! চ্যাম্পিয়নস লিগে ইংলিশ ক্লাবগুলোর দাপট এমন জায়গায় গিয়ে পৌঁছেছিল, গতবারও এ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, এমন দিন কি আসতে যাচ্ছে, যেখানে সেমিফাইনালে চার দলের সবগুলোই হবে ইংল্যান্ডের! অমূলক আশঙ্কাও ছিল না। কারণ ২০০৬-০৭ থেকে শুরু করে টানা তিন মৌসুম সেমিফাইনালে তিনটিই ছিল ইংল্যান্ডের দল। ২০০৮-০৯ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল ও চেলসি; ২০০৭-০৮-এ লিভারপুল, চেলসি, ম্যানইউ; ২০০৬-০৭ মৌসুমে চেলসি, লিভারপুল, ম্যানইউ। ইংলিশ দলহীন সর্বশেষ মৌসুম ২০০২-০৩। ইউরোপিয়ান কাপ ১৯৯২ সালে ফরম্যাট আর নাম পাল্টে চ্যাম্পিয়নস লিগ হওয়ার পর ক্লাবগুলোর এই ইউরোপ-শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দেশ হিসেবে সবচেয়ে বেশিবার শিরোপা অবশ্য স্পেন জিতেছে (১২ বার)। ইতালি ও ইংল্যান্ড ১১ বার করে জিতে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ শিরোপার তালিকায়।সেমিফাইনালে ম্যানইউ উঠেছে ১১ বার। লিভারপুল ৯ বার। চেলসি ৫ বার এবং আর্সেনাল দুবার।