প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবার ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে সুবর্ণ সুযোগ লিভারপুলকে পেছনে ফেলার। এখন পর্যন্ত ম্যানইউ ও লিভারপুল যেমন সমান ১৮টি লিগ শিরোপা জিতে সমতায়, তেমনি ইংল্যান্ড, উয়েফা ও ফিফা টুর্নামেন্ট মিলিয়েও ৫৮টি শিরোপা জিতে সমতায় ক্লাব দুটি। ট্রেবল জয়ের স্বপ্ন ভেঙে গেলেও ইংলিশ লিগ ও চ্যাম্পিয়নস লিগ জয়ের সুযোগ আছে ফার্গুসনের ক্লাবটির। ১৮টি লিগ, ১১টি এফএ কাপ, ৪টি লিগ কাপ ও ১৮টি কমিউনিটি শিল্ডসহ ৫১টি ঘরোয়া শিরোপা জিতে ম্যানইউ এগিয়ে আছে লিভারপুলের থেকে। লিগের বাইরে লিভারপুলের আছে ৭টি এফএ কাপ, ৭টি লিগ কাপ ও ১৫টি কমিউনিটি শিল্ডসহ মোট ৪৭টি শিরোপা। ইউরোপে ৫টি চ্যাম্পিয়নস লিগসহ ১১টি টুর্নামেন্ট জিতে লিভারপুল ম্যানইউর (৩টি চ্যাম্পিয়নস লিগসহ ৫টি) থেকে এগিয়ে থাকলেও কোনো ফিফা শিরোপা তাদের নেই। তবে ম্যানইউ দুবার জিতেছে ফিফা ক্লাব বিশ্বকাপ।