আগের কয়েক দিনের বৃষ্টি, সহায়ক উইকেট আর আরও বৃষ্টির সম্ভাবনা মিলিয়ে দুই দলেরই বোলিং আক্রমণ সাজানো শুধু পেসারদের দিয়েই। ইংলিশ পেসাররা গুঁড়িয়ে দিলেন অস্ট্রেলিয়ার টপ অর্ডার। আর অস্ট্রেলিয়ান পেসারদের সামাল দিয়ে ব্যাট হাতে রাজত্ব করলেন ইংল্যান্ডের ব্যাটসম্যানেরা। ফল, কাল চেস্টার লি স্ট্রিটে চতুর্থ ম্যাচে ৮ উইকেটে জিতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে (৩-০) নিল ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার ২০০ রান অ্যালিস্টার কুকের দল উতরে গেছে ৮ উইকেট আর ১৩ বল বাকি থাকতেই। অধিনায়ক কুক ও ইয়ান বেল উদ্বোধনী জুটিতেই গড়েন ৭০ রানের জুটি। পরে দুর্দান্ত ফর্মে থাকা বেল জোনাথন ট্রটের সঙ্গে আরও ৬৬ রানের জুটি গড়লে জয়ের পথটা হয়ে যায় আরও সহজ! ৬৯ রান করে বেল ফিরে গেলে ট্রট-বোপারা বাকি কাজ সেরেছেন ঠান্ডা মাথায়।এর আগে অস্ট্রেলিয়ানদের ধসিয়ে দিতে ইংলিশ পেস আক্রমণের নবীনতম সদস্য স্টিভেন ফিনই ছিলেন সবচেয়ে বিধ্বংসী। টানা দুই বলে শুরুতেই ফেরান ওয়ার্নার ও ফরেস্টকে। দ্বিতীয় স্পেলে ফিরে ফিন আবার টানা দুই বলে ফেরান থিতু হয়ে যাওয়া ক্লার্ক ও ম্যাথু ওয়েডকে। ওয়েবসাইট।৯৬ রানে ৬ উইকেট হারানো দলকে ২০০ রান পর্যন্ত নিয়ে যান ডেভিড হাসি। ৭৩ বলে ৭০ রানের ইনিংসের পথে তিনি ব্রেট লির সঙ্গে সপ্তম উইকেটে যোগ করেন ৭০ রান। সংক্ষিপ্ত স্কোরঅস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২০০/৯ (হাসি ৭০, ক্লার্ক ৪৩, ওয়াটসন ২৮, লি ২৭; ফিন ৪/৩৭, অ্যান্ডারসন ২/৩৪, ব্রেসনান ২/৪৬, বোপারা ১/২৯)। ইংল্যান্ড: ৪৭.৫ ওভারে ২০১/২ (বেল ৬৯, ট্রট ৬৪*, বোপারা ৩৩*, কুক ২৯, ম্যাকাই ২/২৯)। ফল: ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: স্টিভেন ফিন।