ইংলিশ প্রিমিয়ার লিগেই ম্যারাডোনা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগ্রহটা দেখিয়েছিলেন ম্যারাডোনা নিজেই। জানিয়েছিলেন, ইল্যান্ডের ক্লাবগুলো তাঁকে দারুণ আকর্ষণ করে। গুরুত্বপূর্ণ কাজ পেলে সেটা গ্রহণ করবেন তিনি। সেই দায়িত্বটা হয়তো পেয়ে গেছেন ডিয়েগো ম্যারাডোনা। ইংলিশ প্রিমিয়ার লিগের একটি ক্লাব থেকে প্রস্তাব এসেছে, সেই প্রস্তাব নিয়ে আলোচনা করতেই আগামী মাসে লন্ডনে যাচ্ছেন আর্জেন্টিনার এই কিংবদন্তি ফুটবলার।ম্যারাডোনা আনুষ্ঠানিকভাবে এ খবর প্রকাশ করেননি। তাঁর বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে আর্জেন্টিনার শীর্ষস্থানীয় দুটি দৈনিক। ম্যারাডোনা নাকি বলেছেন, ‘একটি প্রস্তাব সম্পর্কে শুনতে ফেব্রুয়ারিতে লন্ডন যাচ্ছি আমি।’ম্যারাডোনার মতো একজনকে এভাবে চাকরি খুঁজে বেড়াতে দেখে অনেকেই গাল-মন্দ করতে পারেন। কী দরকার ছিল একগুয়েমির! বিশ্বকাপের পরও তাঁকে কোচ হিসেবে রাখার ঘোষণা দিয়েছিল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। কিন্তু ম্যারাডোনা শর্ত দিয়ে বসলেন, তাঁর সহকারীর কাউকে বরখাস্ত করলে দায়িত্ব নেবেন না! শেষ পর্যন্ত অবশ্য নিজের অবস্থান থেকে সরে এসেছিলেন, কিন্তু তত দিনে ম্যারাডোনার ওপর কারও আস্থা নেই!এ যেন স্বর্গ থেকে পতন। আর্জেন্টিনার চাকরি হারানোর পর ম্যারাডোনা আগ্রহ দেখিয়েছিলেন পর্তুগালের কোচ হওয়ার। কিন্তু সেই আশাও পূরণ হয়নি। এখন প্রশ্ন, তাহলে ইংলিশ প্রিমিয়ার লিগের কোন ক্লাবের দায়িত্ব নিতে যাচ্ছেন এই কিংবদন্তী? ম্যারাডোনা মুখ খুলে কিছু বলেননি। তবে তাঁর ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে মিডিয়ায় গুঞ্জন, ম্যারাডোনা দায়িত্ব নিচ্ছেন ফুলহামের! রয়টার্স।