ইংলিশ ফুটবল যেন কোচদের বধ্যভূমি
‘হায়ার অ্যান্ড ফায়ার’ ভালোই চলছে ইংলিশ ফুটবলে। কোচদের বধ্যভূমি হয়ে উঠছে ইংলিশ ফুটবল। লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের (এলএমএ) সাম্প্রতিক একটি হিসাব বলছে, ইংল্যান্ডের ৯২টি লিগ ক্লাবে গত মৌসুমে ৪০টি ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে। আগের বছরের তুলনায় এবার ৩৬টি বেশি। ইংলিশ লিগে কোচরা গড়ে দুই বছরের বেশি টিকছেন না!ছাঁটাইয়ের শিকার সবচেয়ে বড় নামটি চেলসি কোচ কার্লো আনচেলত্তি। ক্লাবে মাত্র দুই বছর টিকেছেন ইতালিয়ান কোচ। অথচ আগের মৌসুমেই চেলসিকে লিগ আর কাপ ‘ডাবল’ শিরোপা জিতিয়েছেন তিনি। ইংলিশ ফুটবলের চারটি লিগে কোচের পদে সব মিলে ৫৮টি পরিবর্তন এসেছে। আগেরবার সংখ্যাটি ছিল ৫১। কোচদের জন্য মৃত্যুকূপ হয়ে গেছে তৃতীয় সারির লিগ—লিগ ওয়ান। ২৪ ক্লাবের ১২ কোচই চাকরি হারিয়েছেন। ‘লিগ টু’-এ সংখ্যাটি ১১, চ্যাম্পিয়নশিপে ১০।এলএমএ চেয়ারম্যান রিচার্ড বেভানের বর্ণনায়, ‘ফুটবলে কোচদের বাৎসরিক আয় এখনো অনেক বেশি, কিন্তু উদ্বেগের বিষয় হলো, তাঁদের কাজের স্থায়িত্বও অনেক কম। ছাঁটাই হওয়া কোচদের স্থায়িত্ব হিসাব করে দেখা গেছে, গড়ে ১.৫৮ বছর তাঁরা টিকেছেন। দুই-তৃতীয়াংশ ছাঁটাই হওয়া কোচই এই মৌসুমে এর চেয়েও কম সময় কাজ করতে পেরেছেন। নিয়োগ পাওয়ার দেড় বছরের মধ্যেই ছাঁটাই হয়েছেন তাঁরা। এঁদের অর্ধেক এক বছরের মধ্যে ছাঁটাই হয়েছেন। নয়জন ছাঁটাই হয়েছেন ছয় মাসের মধ্যে।’ ওয়েবসাইট।