ইংলিশ ব্যবচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনেমা হলের মতো বিশাল পর্দার সামনে ৩০ জনের বেশি দর্শক, গুরুগম্ভীর দৃষ্টিতে কিছু একটা বোঝার চেষ্টা করছেন। খানিক পরপর কাগজে আঁকিবুঁকি করে এটা-সেটা টুকে নিচ্ছেন। দেখে মনে হতে পারে, অস্কার কমিটি কোনো সিনেমা নিয়ে ব্যবচ্ছেদে বসেছে! না, ঘটনা ভিন্ন। বিশ্বকাপে ইংলিশদের ব্যর্থতার কারণ খুঁজতেই এই কর্মযজ্ঞ। এর মধ্যেই ৩৮৪ পৃষ্ঠার একটি ট্যাকটিক্যাল প্রতিবেদন তৈরি করেছে ইংলিশ ফুটবল সংস্থার ফুটবল বিশ্লেষকেরা। ২০১৬ ইউরোতে কোচ রয় হজসনকে এই প্রতিবেদন অনেক সাহায্য করবে বলেই তাদের বিশ্বাস। ব্রাজিল বিশ্বকাপে ইংল্যান্ডের প্রতিটি ম্যাচের ভিডিও ফুটেজ বড় পর্দায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখে এই প্রতিবেদন তৈরি করা হচ্ছে। বিশ্বকাপ শেষে হজসনের হাতে এটি তুলে দেওয়া হবে। মেইল অনলাইন।