ইংলিশ মেসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সব দলের কোচই হয়তো একজন লিওনেল মেসিকে দলে পাওয়ার স্বপ্ন দেখেন৷ সব দেশের ফুটবল-ভক্তরাই নিশ্চিত একবার হলেও ভাবে, ‘আহা, মেসি যদি আমাদের হতো! কল্পনাগুলো তো আর বাস্তব হওয়া সম্ভব নয়, তবে একটা ভার্চুয়াল রূপ দেওয়ার চেষ্টা করেছে ইংলিশ রক ব্যান্ড ‘দ্য ব্যান্ড অব গড৷’ ‘ইফ মেসি ওয়াজ অ্যান ইংলিশম্যান’ নামে একটি ভিডিও প্রকাশ করেছে ব্যান্ডটি৷ ভিডিওতে ব্রিটেনের রাজকীয় দেহরক্ষীর পোশাকে মেসিকে দেখা যায় ইংল্যান্ডের জাতীয় নিদর্শনগুলোয় ঘুরে বেড়াতে৷ দেখানো হয়েছে মেসিকে পেলে ফকল্যান্ড দ্বীপও ফিরিয়ে দেবে ইংল্যান্ড৷ শেষটায় বলা হয়েছে, ‘আমাদের শুধু একজন মেসি চাই!’ এএফপি৷