ইংলিশদের রান তাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০৯ রানের লক্ষ্যে কাল কত সহজেই না পৌঁছে গেল ইংল্যান্ড। যাওয়ারই কথা, এর চেয়ে বেশি রান তাড়া করে জয়ের অভিজ্ঞতা ইংলিশদের যে আছে আরও ২০ বার। সবচেয়ে বেশি ৩৩২ রান তাড়া করে ৩ উইকেটে জিতেছিল তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯২৮ সালে মেলবোর্নে। ‘টাইমলেস টেস্টে’ এই ৩৩২ করতে ইংল্যান্ড খেলেছিল প্রায় ১৬০ ওভার, ৪৬২ বলে ১৩৫ করেছিলেন ‘গ্রেট’ হাবার্ট সাটক্লিফ। ২০০১ সালের অ্যাশেজে মার্ক বুচারের অপরাজিত ১৭৩ রানের অসাধারণ ইনিংসটির কল্যাণে ৩১৫ রান করে জিতেছিল তারা ৬ উইকেটে। তবে উপমহাদেশে সবচেয়ে বড় স্কোর তাড়া করে জয়ের রেকর্ড কিন্তু কালকেরটিই। ১৯৬১ সালে পাকিস্তানের বিপক্ষে লাহোরে অবশ্য কালকের মতো ঠিক এই ২০৯ রান করেই জিতেছিল ইংল্যান্ড, তবে লক্ষ্য ছিল ২০৮।