ইংলিশদের লজ্জা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডেতেই ৮৪ রানে হারা মানে গো-হারা, টি-টোয়েন্টিতে তো কথাই নেই। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে এর চেয়ে বড় ব্যবধানে মাত্র একবার হেরেছে ইংল্যান্ড। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে কলম্বোতে ভারতের কাছে ইংলিশরা হেরেছিল ৯০ রানে। ৮৪ রানে এর আগেও একবার হেরেছে ইংল্যান্ড— ২০০৯ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার কাছে। টি-টোয়েন্টিতে এটি অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহত্তম জয়। ২০০৬ সালে ব্রিসবেনে টি-টোয়েন্টির চতুর্থ আন্তর্জাতিক ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে ৯৫ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। আর ২০১২ সালে দুবাইয়ে পাকিস্তানের সঙ্গে জিতেছিল ৯৪ রানে। টি-টোয়েন্টিতে রানের দিক দিয়ে বৃহত্তম পরাজয়টা অবশ্য অনেক বড়, ২০০৭ সালে কেনিয়াকে ১৭২ রানে হারিয়েছিল শ্রীলঙ্কা!