ইংল্যান্ড টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে যাবে: ডোনাল্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লর্ডস টেস্টে ভারতকে দারুণ খেলে হারানোর পর ইংল্যান্ডের মধ্যে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার সব গুণাবলিই দেখছেন সাবেক প্রোটিয়া পেসার অ্যালান ডোনাল্ড। ডোনাল্ডের মতে, ইংল্যান্ড ভালো দল, তারা প্রতিটি ম্যাচেই উন্নতি করছে, তাদের টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে না যাওয়ার কোনো কারণ নেই।ভারতের বিপক্ষে চলতি টেস্ট সিরিজে কমপক্ষে দুই টেস্টের ব্যবধানে জিততে পারলে শীর্ষস্থানের পথে অনেকটাই এগিয়ে যাবে অ্যান্ড্রু স্ট্রাউসের বাহিনী। লর্ডসের প্রথম টেস্টেই নিজেদের শ্রেষ্ঠত্বের পূর্বাভাস তারা বেশ ভালোভাবেই দিয়েছে।ইংলিশ বোলিংশক্তিকে এই মুহূর্তে ‘বিশ্বের সেরা’ বলেই মানেন ডোনাল্ড। তাঁর মতে এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।‘ক্রিস ট্রেমলেট, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডরসন ও গ্রায়েম সোয়ানের সমন্বয়ে গঠিত ইংলিশ বোলিং আক্রমণ দারুণ। এদের পাশাপাশি দলটিতে আরও কিছু ভালো বোলার আছে। দয়া করে টিম ব্রেসনানের কথা ভুলে যাবেন না।’ ডোনাল্ডের বক্তব্য।সেই ২০০৭ সাল থেকেই ইংলিশ দলটি উঠে আসছে বলে মন্তব্য করেন ডোনাল্ড। তিনি মনে করেন, অ্যান্ডারসন দারুণ প্রজ্ঞা আর কর্তৃত্বের সঙ্গে দলের বোলিং আক্রমণকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। ওয়েবসাইট।