ইংল্যান্ড দলে দুই নতুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন দুই খেলোয়াড়কে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড। এই দুজনের একজনের জন্য অবশ্য বাংলাদেশ অচেনা কোনো দেশ নয়। বিপিএলে দুরন্ত রাজশাহী ও ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে খেলে যাওয়া ব্যাটসম্যান মঈন আলী সুযোগ পেয়েছেন ১৫ জনের দলে। কাল ঘোষিত দলের আরেক নতুন মুখ ২৮ বছর বয়সী বাঁহাতি স্পিনার স্টিভেন প্যারি। এএফপি।
ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: স্টুয়ার্ট ব্রড (অধিনায়ক), এউইন মরগান (সহ-অধিনায়ক), মঈন আলী, রবি বোপারা, টিম ব্রেসনান, জস বাটলার, জেড ডার্নব্যাখ, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, মাইকেল লাম্ব, স্টিভেন প্যারি, জো রুট, বেন স্টোকস, জেমস ট্রেডওয়েল ও লুক রাইট।