ইংল্যান্ড দলে দুই নতুন মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরাসরি ব্রাজিলের টিকিট পেতে হলে হতে হবে গ্রুপ চ্যাম্পিয়ন। কিন্তু ইউরোপের এইচ গ্রুপে এ মুহূর্তে ইংল্যান্ড আছে দুই নম্বরে। আগামী মাসে মলদোভা ও ইউক্রেনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দুটি তাই রয় হজসনের দলের জন্য গুরুত্বপূর্ণ। এ জন্য কোচ হজসনও তারকাখচিত দলই ঘোষণা করেছেন। রুনি, ল্যাম্পার্ড, জেরার্ড, উইলশেয়ার, ওয়েলবেক, ডিফো, ওয়ালকট, মিলনার—সবাই আছেন। যদিও ২৭ সদস্যের দলে নতুন মুখও আছে দুটি। জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এভারটনের ১৯ বছর বয়সী মিডফিল্ডার রস বার্কলে ও টটেনহামের ২২ বছর বয়সী উইঙ্গার অ্যান্ড্রোস টাউনসেন্ড। ৬ সেপ্টেম্বর মলদোভার ম্যাচের পর ইউক্রেনের ম্যাচটি ৯ সেপ্টেম্বর। রয়টার্স।