ইংল্যান্ড দলে নেই ফার্ডিনান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুঞ্জনটাই সত্যি হলো। ইংল্যান্ডের ইউরো দলে জায়গা হয়নি অভিজ্ঞ ডিফেন্ডার রিও ফার্ডিনান্ডের। সেন্ট্রাল ডিফেন্সে তাঁর দীর্ঘদিনের জুটি জন টেরি অবশ্য টিকে গেছেন। আর বড় কোনো চমক নেই। তবে ছোটখাটো চমক আছে দুটি। ২ জুন বিয়ের পিঁড়িতে বসার আগে নতুন ইংলিশ কোচ রয় হজসনের কাছ থেকে দারুণ এক উপহার পেলেন জন রুডি। দলে জায়গা পেয়েছেন নরউইচ সিটি গোলকিপার। অপ্রত্যাশিতভাবে এসেছেন আর্সেনালের ১৮ বছর বয়সী অ্যালেক্স অক্সলেড-চেম্বারলিন। অনুমিতভাবেই অধিনায়কের বাহুবন্ধনী পেয়েছেন স্টিভেন জেরার্ড। ম্যানচেস্টার ইউনাইটেড কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন গত শুক্রবার বলেছিলেন, চার দিনে দুটি ম্যাচ খেলার মতো ফিটনেসই নেই ফার্ডিনান্ডের। তখন থেকেই গুঞ্জন, দলে জায়গা পাবেন না ৩৩ বছর বয়সী ডিফেন্ডার। ১৫ বছরের দীর্ঘ ইংল্যান্ড ক্যারিয়ারে ইউরোতে খেলাই হলো না তাঁর। ২০০০ সালেও বাদ পড়েছিলেন, ২০০৪ সালে খেলতে পারেননি নিষেধাজ্ঞায়। ২০০৮ সালে ইংল্যান্ড চূড়ান্ত পর্বেই উঠতে পারেনি। দুই ম্যাচের নিষেধাজ্ঞা থাকলেও জায়গা পেয়েছেন ওয়েইন রুনি। মৌসুমের শেষভাগে দারুণ পারফরম্যান্স দিয়ে দলে এসেছেন লিভারপুলের স্ট্রাইকার অ্যান্ডি ক্যারল। ২৬ মে অসলোতে নরওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে হজসনের ইংল্যান্ড-অভিষেক। ওয়েবসাইট।ইংল্যান্ড দল : গোলরক্ষক—জো হার্ট, রবার্ট গ্রিন, জন রুডি। ডিফেন্ডার—অ্যাশলি কোল, জন টেরি, গ্লেন জনসন, ফিল জোনস, লেটন বাইনেস, জোলেওন লেসকট, গ্যারি কাহিল। মিডফিল্ডার—স্টিভেন জেরার্ড (অধিনায়ক), ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, স্কট পার্কার, গ্যারেথ বেরি, জেমস মিলনার, স্টুয়ার্ট ডাউনিং, থিও ওয়ালকট, অ্যালেক্স অক্সলাড-চেম্বারলিন, অ্যাশলি ইয়াং। স্ট্রাইকার—ওয়েইন রুনি, ড্যানি ওয়েলবেক, অ্যান্ডি ক্যারল, জার্মেইন ডিফো।