ইংল্যান্ড যখন অস্ট্রেলিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাট-বলের লড়াই দেরি আছে। কিন্তু কথার লড়াই দিয়ে অ্যাশেজ জমে উঠেছে এরই মধ্যে। রিকি পন্টিংই তোপ দাগছেন বেশি। চাইলে অস্ট্রেলীয় অধিনায়ক অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের রেকর্ড দিয়েও কথার তীর ছুড়তে পারেন। এখন পর্যন্ত ইংল্যান্ড অস্ট্রেলিয়ায় ৩৯টি টেস্ট সিরিজ খেলেছে। এর মধ্যে জিতেছে ১৩টি সিরিজ। ১৮৮৭-৮৮ মৌসুমের একমাত্র টেস্ট সিরিজটি বাদ দিলে ইংল্যান্ডের জেতা সিরিজের সংখ্যা কমে দাঁড়ায় ১২টি। ১৮৮২-৮৩, ১৮৮৪-৮৫, ১৮৮৬-৮৭, ১৮৮৭-৮৮—এই মৌসুমগুলোই বলছে, একসময় নিয়মিতই অস্ট্রেলিয়ায় গিয়ে সিরিজ জিতেছে ইংল্যান্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আরও পাঁচবার অস্ট্রেলিয়ায় সিরিজ জিতে এসেছে তারা (১৮৯৪-৯৫, ১৯০৩-০৪, ১৯১১-১২, ১৯২৮-২৯ ও ১৯৩২-৩৩)। বিশ্বযুদ্ধের পর থেকেই সিরিজ জয়ের অপেক্ষা প্রলম্বিত হতে থাকে। বিশ্বযুদ্ধের পর আর চারবারই ‘ডাউন আন্ডারে’ সিরিজ জিতেছে তারা (১৯৫৪-৫৫, ১৯৭০-৭১, ১৯৭৮-৭৯ ও ১৯৮৬-৮৭)। গত ২৩ বছরে আরও ছয়বার সফরে গেলেও কোনো ইংলিশ দল ভস্মাধারটি জিতে আসতে পারেনি।