ইংল্যান্ড লায়ন্সের সান্ব্তনার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ জয় হয়ে গেছে আগেই। শেষ ম্যাচটা ছিল শুধুই আনুষ্ঠানিকতা রক্ষার। কাল সিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে ৬ উইকেটের সান্ত্বনার জয় পেয়েছে ইংল্যান্ড লায়ন্স। সিরিজে বাংলাদেশ ‘এ’ দল জিতল ৩-২ ব্যবধানে। পাঁচ ম্যাচের সিরিজে ৬ উইকেটে নিষ্পত্তি হওয়া চতুর্থ ম্যাচ এটি।১৩ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ ‘এ’। সেই বিপর্যয় কাটিয়ে ওঠা হয়নি শেষ পর্যন্ত। ৪৪.১ ওভারে মাত্র ১৫২ রানেই অলআউট হয়ে গেছে স্বাগতিক দল। সর্বোচ্চ ৩৮ রান নয় নম্বরে নামা নূর হোসেনের। ৭৫ রানে ৭ উইকেট পড়ার পর অষ্টম উইকেটে ফরহাদ রেজার সঙ্গে তিনি যোগ করেছেন ৫৫ রান।লক্ষ্য ছোট, ৪ উইকেট হারিয়ে সফরকারী দল সেটা পেরিয়ে গেছে ৩৭.৫ ওভারেই।্রঅধিনায়ক জেমস টেলর এর মধ্যেই করে নিয়েছেন ফিফটি (৬৫*)।সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ ‘এ’: ৪৪.১ ওভারে ১৫২ (ইমরুল ২, নাসিরউদ্দিন ৫, জুনায়েদ ১, নাঈম ১৬, অলক ১৫, মিঠুন ০, ফরহাদ ২৩, মোশাররফ ১৩, নূর হোসেন ৩৮, সোহাগ ১৪, আল আমিন ৬। ব্রুকস ৩/৩৫)। ইংল্যান্ড লায়ন্স: ৩৭.৫ ওভারে ১৫৮/৪ (টেলর ৬৫*, বেয়ারস্টো ৩৩, হেলস ২৬। ফরহাদ ১/৪, মোশাররফ ১/২৬, সোহাগ ১/৩৩, নূর হোসেন ১/৩৯)। ফল: ইংল্যান্ড লায়ন্স ৬ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: জেমস টেলর।