ইংল্যান্ড-শ্রীলঙ্কা সমানে সমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা ধরে রাখার লক্ষ্য নিয়ে কলম্বোতে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। অন্যদিকে প্রথম টেস্টে ৭৫ রানে জয়ের পর স্বাগতিক শ্রীলঙ্কা মুখিয়ে আছে সিরিজ জয়ের জন্য। আজ কলম্বো টেস্টের প্রথম দিনে দুই দলই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য জোর লড়াই চালিয়ে যাচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান।টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে জেমস অ্যান্ডারসনের দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই চাপের মুখে পড়েছিল শ্রীলঙ্কা। মাত্র ৩০ রানের মধ্যেই দুই ওপেনার থিরিমানে, দিলশান ও সাঙ্গাকারার উইকেট তুলে নিয়েছিলেন এই ইংলিশ পেসার। তবে চতুর্থ উইকেটে ৭৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছেন অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে ও সামারাবীরা। ৪৯ রান নিয়ে ব্যাট করছেন জয়াবর্ধনে। ৩৬ রান করে অপরাজিত আছেন সামারাবীরা।