ইংল্যান্ড সফরই শেষ বাউচারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে দলে জায়গা হারিয়েছেন। টেস্ট দলেও জায়গা নিয়ে অনেক প্রশ্ন। প্রথমবারের মতো চুক্তিতে দুজন উইকেটকিপার রেখে বার্তাটা দিয়ে রেখেছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকাও। শেষের ডাক শুনতে পেয়েছেন মার্ক বাউচার নিজেও। জানিয়ে দিয়েছেন, জুলাইয়ের ইংল্যান্ড সফরই শেষ। ওই সিরিজ শেষেই ইতি টানবেন বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের।গত ১৫ বছর উইকেটের পেছনে দক্ষিণ আফ্রিকার প্রথম পছন্দ বাউচার। ১৯৯৭ সালে অভিষেকের পর দক্ষিণ আফ্রিকার মাত্র তিনটি টেস্টেই ছিলেন না তিনি। তবে বাস্তবতা বুঝতে পারছেন নিজেও। ৫০০ টেস্ট ডিসমিসাল করা একমাত্র উইকেটকিপার (৫৪৪) জানালেন, ইংল্যান্ড সফরে তাঁর সম্ভাব্য উত্তরসূরিকে নিয়েও কাজ করবেন, ‘সত্যি বলতে, আমার শরীর বিদ্রোহ করতে শুরু করেছে। পিঠটা ঝামেলা করতে শুরু করেছে। তবে ফর্মটা যদি ধরে রাখতে পারি এবং সবকিছু পরিকল্পনামতো এগোয়, তাহলে হয়তো ইংল্যান্ড সিরিজের পর ক্যারিয়ারের ইতি টানব। আমি ইংল্যান্ডে যেতে চাই এবং আরেকজন কিপারকে সম্পৃক্ত করার প্রক্রিয়ায় অংশ হতে চাই। আমার ধারণা, ওখানে এখনো আমার অনেক কিছু দেওয়ার আছে।’বাউচার ইংল্যান্ডে যেতে পারবেন কি না, সেটাই অবশ্য এখন বড় প্রশ্ন। ইংল্যান্ডে যেতে চাইলে আগে ভালো করতে হবে কাল থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে। ওয়েবসাইট।