ইংল্যান্ড সফরে অধিনায়ক দিলশান
অধিনায়কত্ব ছেড়েছেন কুমার সাঙ্গাকারা। স্বেচ্ছায় দায়িত্ব ছেড়েছেন সহ-অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেও। শ্রীলঙ্কার আসন্ন ইংল্যান্ড সফরে সাঙ্গাকারার জায়গায় সব ধরনের ক্রিকেটে দায়িত্ব দেওয়া হয়েছে তিলকরত্নে দিলশানকে। তবে সহ-অধিনায়কের নাম এখন পর্যন্ত ঘোষণা করেননি শ্রীলঙ্কান নির্বাচকেরা।অল্পের জন্য বিশ্বকাপ ঘরে উঠেনি, শ্রীলঙ্কা পেয়েছে রানারসআপের মর্যাদা। লঙ্কানদের বিশ্বকাপ অভিযানের সফলতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। এর পরও আমূল পরিবর্তন ঘটেছে শ্রীলঙ্কান ক্রিকেটে। সবার আগে দায়িত্ব ছাড়েন কুমার সাঙ্গাকারা। এর পর সরে দাঁড়ান সহ-অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে ও শ্রীলঙ্কান নির্বাচকেরাও।এভাবে পদত্যাগের কারণ হিসেবে প্রত্যেকে একই যুক্তি দেখিয়েছেন ক্রিকেটের স্বার্থে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণে নতুনদের সুযোগ দেওয়া। আগামী মাসের ইংল্যান্ড সফরে ৩টি টেস্ট, ২টি টি-টোয়েন্টি ও ৫টি ওয়ানডে ম্যাচে অংশ নেবে শ্রীলঙ্কা। ওয়েবসাইট।