ইংল্যান্ড সফরে অধিনায়ক মাশরাফি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও পরিবর্তন বাংলাদেশ দলের অধিনায়কত্বে? বিসিবি সূত্রের খবর, ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং এরপর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সফরের জন্য জাতীয় দলের অধিনায়কত্ব ফিরে পেতে পারেন মাশরাফি বিন মুর্তজা। তাঁর ডেপুটি মুশফিকুর রহিম।অধিনায়কত্বে পরিবর্তন আসার সম্ভাবনা উড়িয়ে দেননি বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান এনায়েত হোসেন, ‘কাল (আজ) আমি সাকিবের সঙ্গে কথা বলব। সাকিব কী চায়, সেটা আগে আমাদের জানতে হবে।’ ইংল্যান্ড সিরিজের পর সাকিব কাউন্টি ক্রিকেটে ব্যস্ত থাকবেন বলেই অধিনায়ক পরিবর্তনের কথা ভাবছে বোর্ড। ২৯ জুন দল ইংল্যান্ডে রওনা দিলেও সাকিব যোগ দেবেন কয়েক দিন পর।সিরিজের জন্য কাল ঘোষিত ১৫ সদস্যের দলে প্রায় ছয় বছর পর ফিরলেন বাঁহাতি ব্যাটসম্যান ফয়সাল হোসেন। তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন রকিবুলও। দলে নেই এশিয়া কাপ খেলে আসা আশরাফুল, নাঈম ও সোহরাওয়ার্দী।বাংলাদেশ দল: তামিম, ইমরুল, জুনায়েদ, রকিবুল, সাকিব, মুশফিকুর, মাহমুদ উল্লাহ, ফয়সাল, জহুরুল, মাশরাফি, রুবেল, শফিউল, নাজমুল, রাজ্জাক ও রাসেল।