ইংল্যান্ড-হল্যান্ড ম্যাচ বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনজুড়ে চলছে দাঙ্গা। সহিংসতা ছড়িয়ে পড়েছে বার্মিংহাম, লিভারপুল, ব্রিস্টল শহরেও। এ কারণে অনিশ্চয়তায় পড়েছে কাল বুধবার বার্মিংহামে অনুষ্ঠেয় ইংল্যান্ড ও ভারতের মধ্যকার তৃতীয় টেস্টের ভাগ্য। তবে একই দিন ওয়েম্বলিতে ইংল্যান্ড ও হল্যান্ডের মধ্যকার অনুষ্ঠেয় আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের ভাগ্য চূড়ান্ত—মাঠে গড়াবে না এই ম্যাচ।পুলিশের পরামর্শ অনুয়ায়ী আজ মঙ্গলবার ম্যাচটি বাতিলের ঘোষণা দিয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। এক বিজ্ঞপ্তিতে এফএ জানিয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ইংল্যান্ড ও হল্যান্ডের মধ্যকার বুধবার ওয়েম্বলিতে নির্ধারিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি বাতিল করা হয়েছে।’ ওয়েবসাইট।