ইংল্যান্ডই লর্ডসের লর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও সেই একই দৃশ্য। ব্যাট হাতে উইকেটে যাওয়ার সময় যেমন, তেমনি প্যাভিলিয়নে ফেরার সময়ও উঠে দাঁড়িয়ে লর্ডসের গ্যালারির অভিবাদন। ক্রিকেট-তীর্থে সম্ভাব্য শেষ টেস্টের শুধু এটুকুই হয়তো মনে রাখতে চাইবেন শচীন টেন্ডুলকার। প্রথম ইনিংসে ৩৪ রানের পথে তবু দৃষ্টিনন্দন কিছু শট খেলেছিলেন। কাল যেমন খেললেন, সেই স্মৃতি দ্রুতই ভুলে যেতে চাইবেন। ‘হোম অব ক্রিকেটে’ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপটা থাকলই। তবে এই দলে সঙ্গীদের দেখে হতাশা একটু হালকা হতে পারে—গাভাস্কার, মিয়াঁদাদ, লারা, পন্টিং, গিলক্রিস্ট, ক্যালিস...!টেন্ডুলকার পারেননি, চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নিলেও দ্রাবিড় পারেননি আরেকটি লড়াকু ইনিংস খেলতে, পারেননি চতুর্থ ইনিংসে বহু বিরোচিত ইনিংসের নায়ক লক্ষ্মণও। যাঁকে নিয়ে আশা ছিল তুলনায় অনেক কম, সেই সুরেশ রায়না ভারতকে ম্যাচে রেখেছিলেন অনেকক্ষণ। কিন্তু জেমস অ্যান্ডারসনের ঔজ্জ্বল্যের কাছে শেষ পর্যন্ত ম্লান হতে হয়েছে তাঁকেও। শেষ দিনে ৫ উইকেট নিয়ে দলকে দারুণ এক জয় এনে দিয়েছেন ইংল্যান্ডের সেরা পেসার। ইতিহাসের ২০০০তম, ভারত ও ইংল্যান্ডের শততম ম্যাচ ১৯৬ রানে জিতে নিয়েছে ইংল্যান্ড।ইতিহাসের ২০০০তম টেস্টে টেন্ডুলকারের শততম সেঞ্চুরি আর লর্ডসে প্রথম সেঞ্চুরি নিয়ে আলোচনা এত হয়েছে যে মনটা একটু নরম হয়েছিল বুঝি ক্রিকেট-বিধাতারও। ১১ রানের মাথায় স্টুয়ার্ট ব্রডের বলে নিশ্চিত এলবিডব্লুর আবেদনে বেঁচে যাওয়া কিংবা ১২ রানের মাথায় স্ট্রাউসের সহজ ক্যাচ ফেলা—এসবের ব্যাখ্যা আর কী! কিন্তু টেন্ডুলকার কাল নিজেই যে ছিলেন না নিজের মধ্যে। ক্যাচটা ছাড়ার দুই বল পর এলবিডব্লু হয়েই মনে হয় উল্টো স্বস্তি পেয়েছেন। ৬৮ বলে ১২, ১১ থেকে ১২-তে যেতে লেগেছে ৩৯ বল! ছয় বছর আগে পাকিস্তানের বিপক্ষে বেঙ্গালুরু টেস্টের শেষ দিনেও সহজাত খেলার বদলে এমন খোলসে ঢুকে গিয়েছিলেন। ৯৮ বলে ১৬ রানের ইনিংসটা সেবার নিজের বা দলের কোনো উপকারে আসেনি। ভারত হেরেছিল ১৬৮ রানে।দিনের শুরুতে দ্রাবিড় খেলছিলেন তাঁর মতোই। কিন্তু আউট হলেন ‘অদ্রাবিড়ীয়’ ভঙ্গিতে। অফ স্টাম্পের বেশ বাইরের বল থার্ডম্যানে গ্লাইড করতে গিয়ে কট বিহাইন্ড। লক্ষ্মণের ব্যাটিং দেখে মনে হচ্ছিল চতুর্থ ইনিংসে আরেকবার হয়ে যাবেন ভারতের রক্ষাকর্তা। কিন্তু তাঁর ‘মৃত্যু’ ডেকে আনে প্রিয় পুল শট। পরের ওভারেই আরেকটি বড় ধাক্কা। সোয়ানের বল টার্ন করবে ভেবে ডিফেন্স করেছিলেন চারে নামা গৌতম গম্ভীর। বল টার্ন না করে সোজা গিয়ে লাগে প্যাডে, এলবিডব্লু।রায়নাকে নিয়ে এরপর ঘণ্টা দেড়েক উইকেটে কাটিয়ে ভারতের আশা জাগিয়েছিলেন অধিনায়ক ধোনি। কিন্তু দলের প্রয়োজন মেটাতে পারেননি ভারত অধিনায়ক। ইংল্যান্ড তাই জিতে গেছে ২৮.৩ ওভার আগেই, এক ধাপ এগিয়ে গেছে এক নম্বরের দিকেও। ওয়েবসাইট।চারের সেরালারাকে (১৪৪০) পেছনে ফেলে টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান এখন দ্রাবিড়ের (১৪৭০)