ইংল্যান্ডকে উড়িয়ে দিল শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেনানায়েকের আরও একটি শিকার! উল্লাসে মেতে উঠলেন লঙ্কান বোলার। ছবি: রয়টার্স
সেনানায়েকের আরও একটি শিকার! উল্লাসে মেতে উঠলেন লঙ্কান বোলার। ছবি: রয়টার্স

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জিতলেও সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড হারল বিরাট ব্যবধানে। চেস্টার-লি-স্ট্রিটে ১৫৭ রানে ইংল্যান্ডকে হারিয়ে ৫ ম্যাচের সিরিজে ১-১ সমতা আনল অ্যাঞ্জেলো ম্যাথুসের দল।
শ্রীলঙ্কার দেওয়া ২৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ইংল্যান্ড শুরুতেই খেই হারিয়ে ফেলল। নুয়ান কুলাসেকারা ও সচিত্র সেনানায়েকের আক্রমণে রীতিমতো দিশেহারা হয়ে গেল ইংলিশ ব্যাটসম্যানরা। ২৬.১ ওভারে ইংল্যান্ড গুটিয়ে গেল মাত্র ৯৯ রানে, হারল ১৫৭ রানে। ইয়ান বেল ও মরগ্যান বাদে ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যানই দুই অঙ্ক ছুঁতে পারেননি। সর্বোচ্চ ৪০ এসেছে মরগ্যানের ব্যাট থেকে। ৬ ওভারে ৩ মেডেনে ১৫ রানে ৩ উইকেট পেয়েছেন কুলাসেকারা আর ৭.১ ওভারে ১৩ রানে ৪ উইকেট পেয়েছেন সেনানায়েকে।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৫৬ তোলে শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৮৮ এসেছে তিলাকরত্নে দিলশানের ব্যাট থেকে। ইংল্যান্ডকে দ্রুত ধসিয়ে দেওয়ার কাজ বোলাররা করলেও ম্যাচ সেরা দিলশানই।