ইংল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কার অঘটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম বিশ্বকাপে এসে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের দেখা পেল মেয়েদের ক্রিকেট বিশ্বকাপ। আর চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে শেষ বলে ১ উইকেটে হারিয়ে সবচেয়ে বড় অঘটনটাও উপহার দিল শ্রীলঙ্কা। কাল মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ইশানী কৌশল্যার ৪১ বলে ৫৬ রানেই ইংল্যান্ডের ২৩৮ রান টপকে যায় লঙ্কানরা। শ্রীলঙ্কাকে জয়ের ভিত গড়ে দিয়েছিল চামারি আতাপাত্তু (৬২) ও ইয়াসোদা মেন্ডিসের (৪৬) ১০৩ রানের উদ্বোধনী জুটি। কিন্তু আতাপাত্তু আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচটিকে রোমাঞ্চকর জায়গায় নিয়ে যায় শ্রীলঙ্কা। দুই দলের রান যখন সমান হয়ে যায় তখন রানআউট হয়ে যান ছয়ে নামা কৌশল্যা। ৯ উইকেট পড়ে গেছে, জয়ের জন্য ২ বলে করতে হবে ১ রান, এই অবস্থায় শেষ বলটায় ছয় মেরে দলকে জেতান দিলানি মানোদোরা। ওয়েবসাইট।কটকে ‘বি’ গ্রুপের ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকাকে ১৫১ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। সোফি ডিভাইনের ১৪৫ রানে ৫ উইকেটে ৩২১ করে কিউই মেয়েরা। ৪১ ওভারে দক্ষিণ আফ্রিকা অলআউট ১৭০ রানে। অন্য ম্যাচে পাকিস্তানকে ৯১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ১৭৫ রানের পেছনে ছোটা পাকিস্তানিরা অলআউট মাত্র ৭৫ রানে।