ইংল্যান্ডকে হুমকি মানছেন ইনিয়েস্তা
ব্রাজিল বিশ্বকাপে ২০১০-এর ধারাবাহিকতা ধরে রাখার ব্যাপারে নির্ভার বার্সা তারকা আন্দ্রেস ইনিয়েস্তা। স্পেন ফুটবল দলের এই প্রাণভোমরার বিশ্বাস, নিজেদের আধিপত্য এবারও ধরে রাখা সম্ভব।
সতীর্থদের সামর্থ্য নিয়ে সন্দেহ না থাকলেও ইংল্যান্ডকে ‘হুমকি’-ই মনে করছেন ক্লাব ফুটবলের এই বহুমূল্য খেলোয়াড়। গ্রুপ ‘ডি’ থেকে ইংল্যান্ড উঠে এলে তাঁদের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা থেকেই এই মন্তব্য করেছেন তিনি। তাঁর দাবি, ইংল্যান্ডকে সব সময়ই গোনায় ধরতে হবে। কারণ তাদের খেলার একটা ইতিহাস আছে, খেলোয়াড়দেরও রয়েছে সোনালি অতীত। আর ইংল্যান্ড ফুটবলের স্বকীয়তাও আছে। তবে ২০১০ বিশ্বকাপের চেয়ে এবারের পারফরম্যান্সে উন্নতি ঘটাতে না পারলে এর সবই বৃথা! ওয়েবসাইট৷
আর স্পেন? ২০১০-এর তুলনায় তেমন কোনো পরিবর্তন নেই এই দলে। শুধু নিজেদের খেলাটা ধরে রাখলেই চলবে। তবে এটাও মনে রাখতে হবে, স্পেন একবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর ব্রাজিল পাঁচবারের।
এসবই যখন ইনিয়েস্তার মনে ঘুরপাক খাচ্ছে, তখন তাঁর মাথায় থাকছে চিন্তার আরেকটি ঘুণপোকা । সেটা দলে নিজের জায়গা নিয়েই! মাঝমাঠে তাঁর প্রতিদ্বন্দ্বী ক্লাব-সতীর্থ জাভি, ফ্যাব্রিগাস ও সার্জিও বুসকেটস৷ আরও আছেন রিয়ালের জাবি আলোনসো, দৌড়ে থাকবেন অ্যাটলেটিকো মাদ্রিদের কোকে।
এঁদের মধ্য থেকে যাঁদের নিয়েই মাঝমাঠ স্পেনের সাজানো হোক না কেন মাঠে সবাই সেরাটা দেবেন বলেই প্রত্যাশা তাবৎ স্প্যানিয়ার্ডের৷