সোয়ানঘূর্ণিতে কিছুটা বিপর্যস্ত হয়ে পড়লেও শেষ ৫ ওভারে আবদুর রাজ্জাকের ঝড়ো ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। রাজ্জাকের অপরাজিত ২০ বলে ৪৪ রানের সুবাদে পাকিস্তান-ইংল্যান্ড ওয়ানডে সিরিজের চতুর্থ ওয়ানডেতে ইংল্যান্ডকে ২৬৬ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান।টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই পাকিস্তানি ওপেনার কামরান আকমল ও মোহাম্মদ হাফিজ। উদ্বোধনী জুটিতে ৬২ রান যোগ করে ব্রডের শিকারে পরিণত হন আকমল। এর পর বল হাতে তাণ্ডব শুরু করেন ইংল্যান্ড অফস্পিনার গ্রায়েম সোয়ান। টানা দুই ওভারে তুলে নেন আসাদ শফিক ও মোহাম্মদ ইউসুফের উইকেট। চতুর্থ উইকেট জুটিতে বড় জুটি গড়ার পথে এগোচ্ছিলেন ফাওয়াদ আলম ও মোহাম্মদ হাফিজ। কিন্তু আবারও আঘাত হানেন সোয়ান। ৬৪ রান করে সোয়ানের বলে ট্রটের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান হাফিজ। কয়েক ওভার পরই ফাওয়াদ আলমকেও বোল্ড করে ফিরিয়ে দেন সোয়ান। শেষ পর্যন্ত শহীদ আফ্রিদির ২২ বলে ৩৭ এবং রাজ্জাকের ২০ বলে ৪৪ রানের ওপর ভর করে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২৬৫ রান। ১০ ওভার বল করে ৩৭ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন সোয়ান। ২টি উইকেট পেয়েছেন স্টুয়ার্ট ব্রড।এখন ২২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামবে ইংল্যান্ড। সিরিজে ইংল্যান্ড ২-১ ম্যাচে এগিয়ে।—ওয়েবসাইট