ইংল্যান্ডকে ২৯৫ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ওয়ানডেতে ২৪ রানে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ২৯৫ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান।টসে জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ১২২ রানের পার্টনারশিপ গড়ে পাকিস্তানকে শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়ে দেন কামরান আকমল ও মোহাম্মদ হাফিজ। ২৩তম ওভারে ৭৮ রান করে কলিংউডের শিকারে পরিণত হয়ে ফিরে যান কামরান আকমল। দুই ওভার পর ৪৩ রান করে গ্রায়েম সোয়ানের বলে বোল্ড হয়ে বিদায় নেন আরেক ওপেনার মোহম্মদ হাফিজ।তৃতীয় উইকেট জুটিতে ৭৪ রানের পার্টনারশীপ গড়ে পাকিস্তানকে বড় সংগ্রহের পথে এগিয়ে দেন মোহম্মদ ইউসুফ ও আসাদ শফিক। ৪৬ রান করে স্টুয়ার্ট ব্রডের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান মোহম্মদ ইউসুফ। ক্যারিয়ারের প্রথম অর্ধশতক করেন আসাদ শফিক। এরপর উমর আকমলের ২৩ বলে ২৮ ও ফাওয়াদ আলমের ১৬ বলে ২০ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেটে ২৯৪ রান সংগ্রহ করে পাকিস্তান। চার উইকেট নিয়েছেন স্টুয়ার্ড ব্রড।