ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলবে ফুটবল দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপ ইংল্যান্ডে একটা প্রদর্শনী ফুটবল সিরিজ আয়োজন করছে। ভারত, বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে হচ্ছে ফিফা স্বীকৃত এই সিরিজ। ভারত ও পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুটি প্রদর্শনী ম্যাচের সম্ভাব্য তারিখ আগামী ১ ও ৭ জুন। ভারত সফররত বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন কাল এ তথ্য জানিয়েছেন টেলিফোনে। আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রণ পেয়ে তাতে সম্মতি দিয়েছেন সালাউদ্দিন। সফরে যাতায়াত এবং থাকা-খাওয়ার খরচ দেবে আয়োজক সংস্থা।