ইংল্যান্ডে ফ্রান্সের জাতীয় সংগীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহাসিকভাবেই ফ্রান্স-ইংল্যান্ডের সম্পর্কটা বৈরী। কিন্তু সময়ের সঙ্গে পরিস্থিতিও পাল্টে যায়। গত সপ্তাহে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হয়েছে ফ্রান্স। ভয়াবহ সেই হামলায় ১২৯ জন নিহত হয়েছেন। এমনকি ফ্রান্স ফুটবল স্টেডিয়ামের বাইরেও বোমা হামলা হয়েছিল। ঘটনার রেশ এখনো কাটিয়ে উঠতে পারছে না ফরাসি জনতা। তাদের এই দুঃসময়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে বৈরী রাষ্ট্র ইংল্যান্ডই। গত মঙ্গলবার দুই দল এক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল। সেদিন ফ্রান্সের জাতীয় সংগীত গেয়েছিল পুরো ওয়েম্বলি স্টেডিয়াম। সন্ত্রাসের বিরুদ্ধে যে সবাই এককাট্টা, সেই বার্তাই ছড়িয়ে দেওয়া হয়েছে এই ম্যাচটি দিয়ে। সেই পথই অনুসরণ করতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের সব দল। প্রিমিয়ার লিগের এই পর্বের সব ম্যাচের আগেই গাওয়া হবে ফ্রান্সের জাতীয় সংগীত। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে যে দেশ, জাতিবিদ্বেষ ভুলে সবাই এককাট্টা, সেটাই জানিয়ে দিতে চায় ইংলিশ ক্লাবগুলো। তবে শুধু বন্ধুতার স্লোগান দিয়েই সন্ত্রাসের বিপক্ষে লড়াইয়ের দায় সারবে না ইংল্যান্ড। প্রতিটি ম্যাচ ঘিরেই নিরাপত্তা জোরদার করা হচ্ছে, দর্শক সচেতনতা বাড়াতেও নেওয়া হচ্ছে নানা ব্যবস্থা। স্কাই স্পোর্টস।