ইংল্যান্ডে বাটলার, পাকিস্তানে হাম্মাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোটের কারণে বাংলাদেশ সিরিজের দলে ছিলেন না আবদুল রাজ্জাক, ফিরতে পারলেন না ইংল্যান্ড সিরিজের দলেও। তবে ফিরেছেন আরেক ‘রাজ্জাক’। পাকিস্তানের ‘পরবর্তী রাজ্জাক’ হিসেবে বিবেচিত হাম্মাদ আজম ফিরেছেন দলে। ২০ বছর বয়সী অলরাউন্ডার পাঁচ ওয়ানডের সর্বশেষটি খেলেছেন গত মে মাসে আয়ারল্যান্ডে। ঘোষিত দলে ছিলেন না শোয়েব মালিক, তবে অধিনায়ক মিসবাহ-উল-হকের অনুরোধে পরে রাখা হয়েছে সাবেক অধিনায়ককেও। ইংল্যান্ড দল থেকে বাদ পড়েছেন ইয়ান বেল, দলে এসেছেন জস বাটলার ও ড্যানি ব্রিগস।বাটলারের দিকে নির্বাচকদের চোখ ছিল বেশ কিছুদিন ধরেই। ইংল্যান্ড লায়ন্সের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে কদিন আগে ৫৬ বলে সেঞ্চুরি করেছেন। ২১ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটসম্যান চারটি টি-টোয়েন্টিও খেলেছেন। তবে ২০ বছর বয়সী বাঁহাতি স্পিনার ব্রিগস ডাক পেলেন এই প্রথম। টেস্ট সিরিজের সফল দল থেকে পাকিস্তান ওয়ানডেতে বাইরে রেখেছে মাত্র দুজনকে—তৌফিক উমর ও মোহাম্মদ তালহা। টেস্টের পারফরম্যান্সেই ওয়ানডে দলে ঢুকেছেন উইকেটকিপার আদনান আকমল, বাদ পড়তে হয়েছে সরফরাজ আহমেদকে।চার ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ১৩ ফেব্রুয়ারি, এরপর আছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডের সঙ্গেই টি-টোয়েন্টি স্কোয়াডের নামও ঘোষণা করেছে দুই দল। দুই দলেই ওয়ানডে সিরিজের দল থেকে পরিবর্তন আছে দুটি করে। দলে নেই অ্যালিস্টার কুক ও ইউনুস খান। আর জোনাথন ট্রটের জায়গায় ওপেনার অ্যালেক্স হেলস, আজহার আলীর জায়গায় একেবারেই নতুন আওয়াইস জিয়া।পাকিস্তান ওয়ানডে দল: মিসবাহ-উল-হক (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, ইমরান ফারহাত, ইউনুস খান, উমর আকমল, আসাদ শফিক, আজহার আলী, আদনান আকমল, হাম্মাদ আজম, শহীদ আফ্রিদি, উমর গুল, জুনাইদ জিয়া, আইজাজ চিমা, ওয়াহাব রিয়াজ, সাঈদ আজমল, আবদুর রেহমান, শোয়েব মালিক।ইংল্যান্ড ওয়ানডে দল: অ্যালিস্টার কুক (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, রবি বোপারা, টিম ব্রেসনান, ড্যানি ব্রিগস, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, জেড ডার্নব্যাখ, স্টিভেন ফিন, ক্রেইগ কিসওয়েটার, এউইন মরগান, সামিত প্যাটেল, কেভিন পিটারসেন, গ্রায়েম সোয়ান, জোনাথন ট্রট।