ইংল্যান্ডে যাচ্ছেন শামসুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে আজ শুরু চার দিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল তাঁর। অথচ শামসুর রহমান যাচ্ছেন ইংল্যান্ডে। কাল রাতেই যাওয়ার কথা ছিল, তবে আইসল্যান্ডের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে ফ্লাইট বাতিল হওয়ায় যেতে পারেননি। ইনজুরিতে আক্রান্ত দুই ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসানের বিকল্প হিসেবে ইংল্যান্ডে পাঠানো হচ্ছে ‘এ’ দলের অধিনায়ককে। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচে ৬৭ গড়ে ২৬৮ রান করা শামসুর টেস্ট দলে এই প্রথম ডাক পেলেন। ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকলেও জাতীয় দলের হয়ে এখনো অভিষেক হয়নি এই ডানহাতি ব্যাটসম্যানের। অধিনায়ক সাকিব আক্রান্ত জলবসন্তে। ইনজুরিতে আক্রান্ত তামিম ইকবাল। তামিমের চোট অবশ্য অনেকটাই ভালো হওয়ার পথে।