ইংল্যান্ডেই ফিরবেন মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেলসিকে ২০০৫ ও ২০০৬ সালে টানা দুটি প্রিমিয়ার লিগ জিতিয়েও থাকতে পারেননি। বেশ তিক্ততা নিয়েই পাড়ি জমিয়েছিলেন ইন্টার মিলানে। মিলান ছেড়ে এখন তিনি রিয়াল মাদ্রিদে। তবে হোসে মরিনহো অনেকবারই বলেছেন সুযোগ পেলে ফিরবেন ইংল্যান্ডে। তবে সেটা নিজের ‘ভালোবাসার ক্লাব’ চেলসিতে না-ও হতে পারে। রিয়াল মাদ্রিদের হয়ে এর মধ্যেই জিতেছেন লা লিগা। তবে কি রিয়ালকে চ্যাম্পিয়নস লিগের দশম শিরোপা জিতিয়েই স্পেন-অধ্যায়ের যতি টানবেন? গতকাল স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট করে যদিও বলেননি, তবে ইংল্যান্ডে ফেরার ইচ্ছাটা গোপন রাখেননি, ‘আমার মনে যা আছে সেটাকে তো আর অস্বীকার করতে পারি না। রিয়ালের পর ইংল্যান্ড, এটা নিশ্চিত। ইংল্যান্ডে যেকোনো ক্লাবেই হতে পারে। আমি একজন ব্লু, লন্ডন ব্লু। কিন্তু আমি পেশাদার।’এ মৌসুমে হ্যাজার্ড, অস্কারদের মতো খেলোয়াড়দের কিনলেও দ্রগবার অভাবটা চেলসি ঘোচাতে পারেনি বলে মনে করেন স্পেশাল ওয়ান, ‘আমি মনে করি, দ্রগবা একটা বড় ব্যবধান। আপনি দ্রগবার শূন্যতা পূরণ করতে পারবেন না।’ রয়টার্স।