ইংল্যান্ডের অগ্রযাত্রায় বৃষ্টিবাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টির চোখরাঙানি নিয়েই শুরু হয়েছিল ওভাল টেস্ট। প্রথম সেশনটা নির্বিঘ্নেই হতে পেরেছে। কিন্তু লাঞ্চের সময়ই শুরু হয়েছে ওভালের আকাশের কান্না। ইংল্যান্ডের অগ্রযাত্রা ব্যাহত তাতেই। প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে ৭৫ রান তুলে লাঞ্চে গিয়েছিল ইংল্যান্ড। এরপর আর খেলা শুরুই হতে পারেনি। স্থানীয় সময় বিকেল ৫টায় দিনের খেলার ইতি টেনেছেন দুই আম্পায়ার। কেবলই একটি সেশন খেলা হয়েছে। কিন্তু ভারতীয় বোলার-ফিল্ডারদের শরীরী ভাষা ভালো কোনো ইঙ্গিত দিচ্ছে না। ওভালের চিরায়ত ব্যাটিং উইকেট, বৃষ্টির শঙ্কা থাকার পরও তাই টস জিতে ব্যাটিং নিতে দুবার ভাবেননি অ্যান্ড্রু স্ট্রাউস। প্রথম দিনের উইকেটে তবু কিছু সহায়তা ছিল বোলারদের জন্য। কিন্তু অনিয়ন্ত্রিত বোলিং করে সেই সুবিধাটুকুও নষ্ট করেছেন ভারতীয় পেসাররা।প্রাভিন কুমারের চোটে প্রায় সাড়ে তিন বছর পর টেস্টে ফেরা আরপি সিং প্রথম বলটিই করেছেন লেগ স্টাম্পের অনেক বাইরে। সেই শুরু, ইংলিশ ওপেনারদের খুব একটা অস্বস্তিতেই ফেলতে পারেনি ভারতীয় পেসাররা। একবার শুধু ইশান্ত শর্মার বাউন্সার স্ট্রাউসের হেলমেটে লেগেছে। ব্যস, ওই পর্যন্তই। লাঞ্চের আগেই তাই বল হাতে নিতে হয়েছে খণ্ডকালীন সুরেশ রায়নাকে। আগের টেস্টে ১৮৬ রানের উদ্বোধনী জুটি গড়া স্ট্রাউস-কুক এবারও এগোচ্ছেন বড় কিছুর দিকে। ওয়েবসাইট।