ইংল্যান্ডের অপ্রত্যাশিত পরাজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছিল ইংল্যান্ড। কিন্তু সিরিজের দ্বিতীয় ম্যাচে খুবই অপ্রত্যাশিতভাবে হারের স্বাদ পেয়েছে স্বাগতিকরা। জয়ের জন্য মাত্র ১১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের ইনিংস শেষ হয় মাত্র ৮৮ রানে। গ্যারি মাথুরিনের দুর্দান্ত বোলিং ও চমত্কার ফিল্ডিংয়ের সুবাদে ২৫ রানের অসাধারণ জয় তুলে নেয় উইন্ডিজ। এই জয় দিয়ে ১-১ এ সমতা ফিরিয়ে সিরিজ শেষ করল সফরকারীরা।টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক গ্রায়েম সোয়ান। নিয়ন্ত্রিত বোলিংয়ের মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১১৩ রানেই আটকে দিয়ে এই সিদ্ধান্তেও যথার্থতা বেশ ভালোমতোই প্রমাণ করেছিলেন ইংলিশ বোলাররা। দলীয় সর্বোচ্চ হার না মানা ৩৫ রান এসেছে স্যামুয়েল মার্টিনসের ব্যাট থেকে। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ছয় ওভারের মধ্যেই দুই ওপেনার অ্যালেক্স হালেস, ক্রেইগ কিসওয়েটার ও রবি বোপারার উইকেট হারিয়ে বিপদে পড়ে ইংল্যান্ড। তার পরও ১১৪ রানের বাধা তারা পেরোতে পারবে না এমনটা হয়তো কেউই ভাবেনি। কিন্তু এরপর সামিত পাটেল, জোস বাটলার, স্কট ব্রথউইট ও জেড ডার্নব্যাচ রানআউটের ফাঁদে পড়লে জয় নিশ্চিত হয় ওয়েস্ট ইন্ডিজের। দলীয় সর্বোচ্চ ৩১ রান করেছেন বেন স্ট্রোকস। ৪ ওভার বল করে মাত্র ৯ রানের বিনিময়ে ৩টি উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হয়েছেন গ্যারি ম্যাথুরিন।— ওয়েবসাইট