ইংল্যান্ডের অ্যাশেজ জয়ের অপেক্ষায় ইয়ান বোথাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ড শেষবারের মতো অ্যাশেজ জিতেছিল ১৯৮৭ সালে। ২৩ বছর পর আবারও ইংলিশদের সামনে সেই সুবর্ণ সুযোগ এসেছে বলে মনে করছেন অনেকে। অ্যাশেজ সিরিজে সবাই ফেভারিটের স্বীকৃতি দিয়েছেন ইংল্যান্ডকেই। তবে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে গেছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার ইয়ান বোথাম। ইংল্যান্ড যে সিরিজটা জিতবেই, এ ব্যাপারে তিনি অনেকখানিই নিশ্চিত। এখন শুধু অপেক্ষা করছেন সেই ঐতিহাসিক মুহূর্তটি উদযাপনের জন্য।ডেইলি মেইল পত্রিকায় এক কলামে বোথাম লিখেছেন, ‘ইংল্যান্ড যে রকম ভালো ফর্মে আছে, অস্ট্রেলিয়া আছে তেমনই খারাপ ফর্মে। আগেকার গৌরবময় অস্ট্রেলিয়া আর এখনকার অস্ট্রেলিয়ার মধ্যে অনেক পার্থক্য। ইংল্যান্ড দলকে এর পুরো সুবিধাটা নিতে হবে। আর আমার মনে হয়, তারা এটা পারবে। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, অ্যান্ড্রু স্ট্রাউসের দল অস্ট্রেলিয়ান দর্শকদের পরাজয়ের স্বাদ দিচ্ছে। তাদের অবশ্য এটা পছন্দ করার কথা না।’অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়াকে ১৭ সদস্যের দল ঘোষণা করতে দেখে বিস্ময় প্রকাশ করেছেন ইয়ান বোথাম। এটাকে খুবই অ-অস্ট্রেলীয়সুলভ আচরণ উল্লেখ করে তিনি বলেছেন, ‘সফরকারী পুরো ইংল্যান্ড দলের সদস্যসংখ্যাও এর থেকে কম। এটার মধ্য দিয়ে অস্ট্রেলিয়া তাদের ভেতরের বিশৃঙ্খল চিন্তাভাবনারই প্রমাণ দিয়েছে। অস্ট্রেলিয়া দলে যে অন্তর্দ্বন্দ্ব, অসন্তোষ, বিশৃঙ্খলার কথা আমি শুনছি, তা যেকোনো ইংলিশ সমর্থকের কাছে মধুর সংগীতের মতো শোনাবে।’ ইয়াহু নিউজ