ইংল্যান্ডের ইউরো দল ঘোষণা
ইউরো কাপের জন্য ইংল্যান্ডের ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ রয় হজসন। এবার ইংল্যান্ডের ইউরো মিশনে ৯ নম্বর জার্সিধারী খেলোয়াড়ের সম্মান পেতে যাচ্ছেন লিভারপুলের স্ট্রাইকার অ্যান্ডি ক্যারোল। নরওয়ের বিপক্ষে ইংল্যান্ডের শেষ প্রীতি ম্যাচে ইনজুরির কবলে পড়ে দলে জায়গা করে নিতে পারেননি গ্যারাথ ব্যারি।সাম্প্রতিক সময়ে ইনজুরির আশঙ্কায় ভুগতে থাকা স্কট পার্কার, ড্যানি ওয়েলবেক ও গ্লেন জনসনকে ২৩ সদস্যের এই দলে জায়গা দিয়েছেন ইংল্যান্ডের কোচ। গ্যারেথ ব্যারির জায়গায় ইংল্যান্ডের ইউরো মিশনে সুযোগ পেয়েছেন এভারটনের ডিফেন্ডার ফিল জাজেলকা।ইংল্যান্ড দল: জো হার্ট, গ্লেন জনসন, অ্যাশলে কোল, জন টেরি, গ্যারি কাহিল, ওয়েইন রুনি, থিও ওয়ালকট, স্টিভেন জেরার্ড, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, অ্যান্ডি ক্যারোল, অ্যাশলে ইয়ং, লেইটন বাইনেস, রবার্ট গ্রিন, ফিল জোনস, জোলেন লেসকট, জেমস মিলনার, স্কট পার্কার, ফিল জাজেলকা, স্টুয়ার্ট ডোউনিং, আলেক্স চেম্বারলেইন, জার্মেইন ডিফো, ড্যানি ওয়েলবেক ও জ্যাক বাটল্যান্ড।