ইংল্যান্ডের ইনিংসেও দ. আফ্রিকার ছায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডসে প্রথম দিনের প্রায় পুরোটাই আকাশ ছিল মেঘে ডাকা। সারা দিনে উইকেট পড়েছিল ছয়টি। কাল দ্বিতীয় দিন থেকেই আকাশ পরিষ্কার, চকচকে রোদ। অথচ কেবল লাঞ্চের আগেই উইকেট পড়ল সাতটি! তাতে হতাশা আর আনন্দ ভাগাভাগি হয়ে গেল দুই দলেই। দক্ষিণ আফ্রিকাকে সকালে ২৯১ রানে শেষ করে দিয়েছিল ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ল তারাও। প্রথমে কুক ও বেল, পরে প্রিয়রের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সফরকারীরা। দিনশেষে তুলেছে ৭ উইকেটে ২৪১।৬ উইকেটে ২৭৯, উইকেটে আছেন ক্যালিস। দিনের শুরুতে স্বাগতিক দলের আশা ছিল অন্তত ৩৫০ রান তোলার। কিন্তু কাল শেষ ৪ উইকেট হারাল তারা মাত্র ১৭ বলে। দিনের দ্বিতীয় বলে অনিয়নসের দুর্দান্ত ইনসুইঙ্গারে আউট ক্যালিস। অ্যান্ডারসনের করা পরের ওভারে আউট ডেল স্টেইন ও মরনে মরকেল। শেষ দুই উইকেটও নিয়ে অ্যান্ডারসন পেয়েছেন ক্যারিয়ারের অষ্টম আর বিদেশের মাটিতে দ্বিতীয় ৫ উইকেট।ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে ইংল্যান্ডও। প্রথম ওভারেই স্ট্রাউসকে ফেরান মরকেল। ৭৩ রানে ৪ উইকেট হারানো ইংলিশদের টেনে তোলে কুক-বেলের ৬০ রানের জুটি। এই দুজনের বিদায়ের পর অসমাপ্ত ইংল্যান্ডকে এগিয়ে নিয়েছেন প্রিয়র ও ব্রড, সপ্তম উইকেট জুটিতে তুলেছেন ৫১ রান। ইংল্যান্ডের লিড পাওয়ার ভরসা হয়ে ৫২ রান নিয়ে উইকেটে আছেন প্রিয়র। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ২৯১ (ক্যালিস ১০৮, স্টেইন ২৬; অ্যান্ডারসন ৫/৬৩, অনিয়নস ২/৬৯, সোয়ান ২/৭৪, ব্রড ১/৫৪)। ইংল্যান্ড ১ম ইনিংস: ২৪১/৭ (স্ট্রাউস ২, কুক ৬৫, ট্রট ২০, পিটারসেন ০, কলিংউড ১৯, বেল ৪৮, প্রিয়র ৫২*, ব্রড ২৫, সোয়ান ৫*; মরকেল ৩/৫৭, স্টেইন ৩/৬৪, ক্যালিস ১/২৭)।