ইংল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়
নাগপুর টেস্টটি জিতে দেশের মাটিতে সিরিজ হারের লজ্জা এড়ানোর সর্বাত্মক চেষ্টাই করেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু সমর্থকদের হতাশ করেছে জোনাথন ট্রট ও ইয়ান বেলের দৃঢ়তাপূর্ণ ব্যাটিং। এই দুই ইংলিশ ব্যাটসম্যানের অনবদ্য সেঞ্চুরির সুবাদে নাগপুর টেস্টটি ড্র করেছে ইংল্যান্ড। আর এর ফলে চার ম্যাচের টেস্ট সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নিয়েছে সফরকারীরা। ১৯৮৪-৮৫ মৌসুমের পর আবার ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে চার উইকেট হারিয়ে ৩৫২ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। এর পরপরই টেস্টটি ড্র ঘোষণা করেন অ্যাম্পায়াররা। জোনাথন ট্রট ১৪৩ রান করে আউট হলেও ১১৬ রান করে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন ইয়ান বেল।নাগপুর টেস্টটি যে ড্রয়ের পথেই চলেছে সেটা অনুমান করা গিয়েছিল চতুর্থ দিন শেষেই। আজ ৩ উইকেটে ১৬১ রান নিয়ে শেষদিনের খেলা শুরু করে ইংল্যান্ড। ভারতীয় সমর্থকেরা হয়তো আশা করেছিলেন যে, আজ পঞ্চম দিনে ইংল্যান্ডকে তাড়াতাড়ি গুটিয়ে দিতে পারলে হয়তো টেস্টটা জিতেও যেতে পারে ধোনি বাহিনী। কিন্তু তাদেরকে চরমভাবে হতাশ করেছেন জনাথন ট্রট ও ইয়ান বেল। চতুর্থ উইকেটে ২০৮ রানের অসাধারণ এক জুটি গড়ে আজ দিনের বেশিরভাগ সময়ই উইকেটে ছিলেন এই দুই ব্যাটসম্যান। দলীয় ৩০২ রানের মাথায় এই জুটি ভাঙ্গতে সক্ষম হন ররিচন্দ্রন অশ্বিন। ১৪৩ রান করে ফিরে যান ট্রট। কিন্তু ততক্ষণে নির্ধারিতই হয়ে গেছে নাগপুর টেস্টের ভাগ্য। এরপর আর কোন সফলতা পাননি ভারতীয় বোলাররা। পঞ্চম উইকেটে ৫০ রানের জুটি গড়ে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন ইয়ান বেল ও জো রুট।সংক্ষিপ্ত স্কোর:ইংল্যান্ড প্রথম ইনিংস: ৩৩০/১০পিটারসেন ৭৩, রোট ৭৩চাওলা ৪/৬৯, শর্মা ৩/৪৯ভারত প্রথম ইনিংস: ৩২৬/৯ ডিক্লে.কোহলি ১০৩, ধোনি ৯৯অ্যান্ডারসন ৪/৮১, সোয়ান ৩/৭৬ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৩৫২/৪ ডিক্লে.জনাথন ট্রট ১৪৩, ইয়ান বেল ১১৬*সূত্র: ক্রিকইনফো