ইংল্যান্ডের কাছে হারল অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে হতাশাজনক অবস্থান নিয়ে বিশ্বকাপে অংশ নিয়েছে অস্ট্রেলিয়া। এবার প্রস্তুতি ম্যাচেও হারের মুখোমুখি হতে হলো অসিদের। আজ ইংল্যান্ডের বিপক্ষে ৯ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বেইলি বাহিনীকে। জয়ের জন্য ১৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ছয় উইকেট হারিয়ে ১৬৩ রানে শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।ইনিংসের শুরুতেই ওপেনার ডেভিড ওয়ার্নারের উইকেট হারায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় উইকেটে ৭৪ রানের লড়াকু এক জুটি গড়ে অবশ্য ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছিলেন আরেক ওপেনার শেন ওয়াটসন ও মাইকেল হাসি। নবম ওভারে এই জুটি ভেঙে দিয়ে ইংলিশ শিবিরে স্বস্তি ফেরান গ্রায়েম সোয়ান। ৩৭ রান করে ফিরে যান ওয়াটসন। কয়েক ওভার পর ক্যামেরন হোয়াইটও ধরেন সাজঘরের পথ। চতুর্থ উইকেটে মাত্র ৩.৪ ওভারে ৪২ রান যোগ করে জয়ের আশা জাগিয়েছিলেন মাইক হাসি ও গ্লেন ম্যাক্সওয়েল। কিন্তু ১৭তম ওভারে ৭১ রানের চমত্কার এক ইনিংস খেলে হাসি আউট হলে জয়ের আশা শেষ হয়ে যায় অসিদের। শেষ পর্যন্ত ১৬৩ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস।এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে অ্যালেক্স হালেস, লুক রাইট ও ইয়ন মরগানের ভালো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে ১৭২ রান সংগ্রহ করে ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রানের ইনিংস খেলেন হালেস। রাইট ৩৫ ও মরগান ৩০ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে দুটি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও ব্রাড হজ।