প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবার ডাগআউটে দাঁড়াচ্ছেন মরিনহো। কথাটা শুনে হয়তো চোখের সামনে ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটের ছবিটা ভেসে উঠেছে অনেকের। গুঞ্জনটা সে রকমই কি না! কিন্তু আসলে ইউনাইটেড নয়, ইংল্যান্ড জাতীয় দলের কোচ হচ্ছেন মরিনহো! আবারও বিস্ময়? তবে ব্যাপারটা কিন্তু সত্যি। মাত্র এক ম্যাচের জন্য ইংল্যান্ডের ডাগআউটে দাঁড়াবেন মরিনহো। ‘সকার এইড ম্যাচ’ নামে ইংল্যান্ডে দ্বিবার্ষিক একটা প্রীতি ম্যাচের রীতি আছে, যেখানে ইংল্যান্ড দল খেলে অবশিষ্ট বিশ্ব একাদশের বিপক্ষে। নিয়মিত ম্যাচ নয় বলে সেই ম্যাচে কোচের দায়িত্বও দেওয়া হয় নিয়মিত কোচদের বাইরের কোনো একজনকে। ২০১৪ সালে এই সকার এইড প্রীতি ম্যাচেই অবশিষ্ট বিশ্ব একাদশের কোচ ছিলেন মরিনহো, তাঁর দলও জিতেছিল। এবার সেই মরিনহো ইংল্যান্ডের দায়িত্বে। অবশিষ্ট বিশ্ব একাদশের কোচ কে, জানেন? লেস্টার সিটির কোচ ক্লদিও রানিয়েরি। গোল ডটকম।