দুবাই টেস্ট জয়ের জন্য আরও ২৮৮ রান চাই ইংল্যান্ডের। অন্যদিকে, পাকিস্তান দলের প্রয়োজন ইংল্যান্ডের ১০টি উইকেট।জয় পেতে ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ৩২৪ রানের লক্ষ্য বেঁধে দেয় পাকিস্তান। এ লক্ষ্যে খেলতে নেমে আজ টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ডের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৩৬ রান।২ উইকেটে ২২২ রান নিয়ে দিনের খেলা শুরু করে পাকিস্তান। আগের দিন ৭৫ রানে অপরাজিত থাকা আজহার আলী সেঞ্চুরি তুলে নেন। সাজঘরে ফেরার আগে তিনি সংগ্রহ করেন ১৫৭ রান। ব্যক্তিগত ১২৭ রানে আউট হন ইউনুস। তবে বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় ৩৬৫ রানে। সংক্ষিপ্ত স্কোর:পাকিস্তান প্রথম ইনিংস: ৯৯/অলআউটশফিক ৪৫, হাফিজ ১৩, গুল ১৩ব্রড ৩৬/৪, অ্যান্ডারসন ৩৫/৩ইংল্যান্ড প্রথম ইনিংস: ১৪১/ অলআউটস্ট্রাউস ৫৬, পিটারসেন ৩২রেহমান ৪০/৫, আজমল ৫৯/৩পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ৩৬৫/১০আজহার ১৫৭, ইউনুস ১২৭পানেসর ১২৪/৫, সোয়ান ১০১/৩ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ৩৬/০(তৃতীয় দিনের খেলা শেষে)স্ট্রাউস ১৯, কুক ১৫টস: পাকিস্তানসূত্র: ওয়েবসাইট।