ইংল্যান্ডের জন্য আঙুর ফল টক!
ইংল্যান্ডের ব্যাপারে নীরবতা ভেঙে ফিফা সভাপতি উল্টো ইংল্যান্ডকেই দাঁড় করালেন কাঠগড়ায়। বললেন, ইংল্যান্ড ২০১৮ বিশ্বকাপ পায়নি বলেই এমন কথা বলছে, যাকে বলে ‘আঙুর ফল টক’।‘ব্রিটিশ গণমাধ্যম সব সময়ই ফুটবল এবং ফিফার সমালোচক। শুধু আমাকে দিয়েই এটা শুরু হয়নি। চর্চাটা দীর্ঘদিনের। এটা ফুটবল এবং ফিফার বিরুদ্ধে তাদের একগুঁয়েমি আচরণ। হ্যাঁ, সত্য যে ইংল্যান্ড বিশ্বকাপ পায়নি। সম্ভবত আপনারাও বিশ্লেষণ করতে পারবেন, কেন’—বলেছেন ফিফা সভাপতি।গত সপ্তাহে ব্রিটেনের সংসদীয় তদন্ত কমিটির কাছে ইংল্যান্ডের বিড কমিটি ও ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক প্রধান ডেভিড ট্রাইজম্যান বলেন, ফিফার নির্বাহী কমিটির সদস্যরা ঘুষের বিনিময়ে রাশিয়াকে ভোট দিয়েছে। এএফপি।অবশেষে মুখ খুললেন ব্ল্যাটার। ইংল্যান্ডকেই উল্টো অভিযুক্ত করে সুইস ভদ্রলোক খোঁচা দিয়েছেন মোহাম্মদ বিন হাম্মামকেও। আগামী ১ জুন ফিফার সভাপতি নির্বাচন। যে নির্বাচনে ব্ল্যাটারের প্রতিপক্ষ এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি কাতারের মোহাম্মদ বিন হাম্মাম।