ইংল্যান্ডের দুর্বল জায়গা কলিংউড: ওয়ার্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাডিলেড ওভালে ইনিংস ব্যবধানে জয়। দুর্দান্ত জয়ে অ্যাশেজ লড়াইয়ে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। কিন্তু পার্থ টেস্ট জয় করে সিরিজে সমতা এনেছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড যখন আবারও এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে, তখন তাদের সমালোচনার তীরে বিদ্ধ করলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন।অস্ট্রেলিয়ার দৈনিক ‘হেরাল্ড সান’কে দেওয়া সাক্ষাত্কারে ওয়ার্ন বলেন, পার্থে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে হেরে যাওয়ায় আর এগিয়ে যেতে পারবে না ইংল্যান্ড। সফরকারী দলের সমালোচনা করার পর ওয়ার্নের তীরটা গেছে দলটির অভিজ্ঞ ব্যাটসম্যান পল কলিংউডের দিকেও। ইংল্যান্ডের দুর্বল জায়গা হিসেবে কলিংউডকে চিহ্নিত করে ওয়ার্ন বলেন, ‘একটি দল যখন জেতে, তখন দু-একজন ক্রিকেটার ভালো না খেললেও চলে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও দীর্ঘ সময় ধরে রানখরায় আছেন কলিংউড।’ ওয়েবসাইট।