ইংল্যান্ডের প্রতিশোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দলের সর্বশেষ ম্যাচটি স্মরণীয় হয়ে আছে ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা ম্যাচ হিসেবে। কেভিন ও’ব্রায়েনের বিস্ফোরক সেঞ্চুরিতে বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছিল আয়ারল্যান্ড। অঘটনের সম্ভাবনা দেখা যাচ্ছিল কালও। একমাত্র ওয়ানডেতে ডাবলিনে এউইন মরগানের নেতৃত্বে খর্বশক্তির ইংল্যান্ড নির্ধারিত ৪২ ওভারে ৮ উইকেটে করেছে ২০১। জন্মভূমির বিপক্ষে ৫৯ রান করে অধিনায়কত্বে অভিষেক হয়েছে মরগানের, সর্বোচ্চ ৬৯ করেছেন জোনাথন ট্রট। বৃষ্টি আইনে ৪২ ওভারে আইরিশদের লক্ষ্য প্রথমে ছিল ২০৩। পরে আরেক দফা বৃষ্টিতে ২৩ ওভারে লক্ষ্য পুননির্ধারিত হয় ১২৯ রানে। কিন্তু আয়ারল্যান্ড ৮ উইকেটে তুলতে পারে ১১৭। ডি-এল পদ্ধতিতে ডাবলিনের একমাত্র ম্যাচটি ১১ রানে জিতে বিশ্বকাপের এক রকম প্রতিশোধ নেয় ইংল্যান্ড। ওয়েবসাইট।