ইংল্যান্ডের প্রথম ‘আঘাত’ মরগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনজুরিতে পড়েছেন বিশ্বকাপ দলের অনেকেই। পল কলিংউড, টিম ব্রেসনেন, আজমল শেহজাদ, গ্রায়েম সোয়ান, এডউইন মরগান। ইংল্যান্ড দলকে ইনজুরি জর্জরিত বলাই ভালো। সেই জর্জরিত দলের প্রথম ‘আঘাতের’ আনুষ্ঠানিক ঘোষণাটা এলো আজ। আঙুলের চোটের কারণে শুরুর ১০ দিন আগেই শেষ হয়ে গেছে এডউইন মরগানের বিশ্বকাপ।এই মিডল অর্ডার ব্যাটসম্যানের অভাব পূরণ করা ইনজুরিগ্রস্ত দলটির পক্ষে কতটা কঠিন, তা স্পষ্ট হয়ে উঠেছে তাঁর বদলি খেলোয়াড়ের নাম থেকেই। নির্বাচকেরা দলে এনেছেন রাভি বোপারাকে। অ্যাশেজ সফরের ওয়ানডে দলে ছিলেন না তিনি। ২০১০ সালে খেলেছেন মাত্র চারটি ওয়ানডে! সর্বশেষ হাফ সেঞ্চুরি করেছেন ২০০৮ সালে। নিরুপায় নির্বাচকেরা বাধ্য হয়েই এমন একজনকে বিশ্বকাপ দলে এনেছেন। কিন্তু ইনজুরির যা অবস্থা, তাতে আরও দুই একজন বিশ্বকাপের বাইরে চলে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তখন কী হবে! ওয়েবসাইট।