ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারানো কঠিন: গাঙ্গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের পর আগামী জুলাইয়ে শুরু হবে ইংল্যান্ড সফর। ওয়েস্ট ইন্ডিজ সফরে সাফল্য পেতে খুব বেশি বেগ পেতে না হলেও ইংল্যান্ডে গিয়ে সিরিজ জিততে ভারতীয় ক্রিকেটারদের অনেক কষ্ট করতে হবে বলে মনে করছেন সৌরভ গাঙ্গুলি। ইংল্যান্ডকে তাদের মাটিতে হারানো খুবই কঠিন বলে মন্তব্য করেছেন সাবেক এই ভারতীয় অধিনায়ক।গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গাঙ্গুলি বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ভারত হয়তো সিরিজটা সহজেই জিততে পারবে। কিন্তু ইংল্যান্ডে গিয়ে তাদের হারানোটা খুবই কঠিন। গত কয়েক বছরে তারা দেশের মাটিতে রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। উইন্ডিজ সফরের পর নিজেদের ইংল্যান্ড সফরের জন্য প্রস্তুত রাখাটা ভারতীয় ক্রিকেটারদের জন্য একটা বড় চ্যালেঞ্জ।’ভারতের নতুন কোচ ডানকান ফ্লেচার সম্পর্কে জানতে চাওয়া হলে গাঙ্গুলি বলেন, ‘ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দলটা খুবই শক্তিশালী। আমি নিশ্চিত ফ্লেচার তাদের সঙ্গে কাজ করাটা উপভোগই করবেন। আর ভারত বর্তমান ক্রিকেট দুনিয়ার অন্যতম সফল একটা দল এবং তাদের অনেক ভালো মানের ক্রিকেটার আছে। ফ্লেচার এখান থেকে বাড়তি কিছু আত্মবিশ্বাস পাবেন।’— পিটিআই