ইংল্যান্ডের রাজত্বই দেখছেন ভিভ
গত বছরের আগস্ট থেকেই টেস্ট র্যা ঙ্কিংয়ের এক নম্বর আসনটি ইংল্যান্ডের দখলে। স্যার ভিভ রিচার্ডসের বিশ্বাস, আরও কয়েক বছর অ্যান্ড্রু স্ট্রাউসের দল রাজত্ব করবে টেস্ট ক্রিকেটে।অস্ট্রেলিয়ায় অ্যাশেজ জিতে তৈরি করে রেখেছিল রাস্তাটা। পরে নিজেদের মাটিতে ভারতকে ৪-০-তে হোয়াইটওয়াশ করার মধ্য দিয়ে প্রথমবারের মতো টেস্ট র্যা ঙ্কিংয়ের চূড়ায় ওঠে ইংল্যান্ড। ৬০ বছর বয়সী ক্যারিবীয় কিংবদন্তি বলছেন, ‘অ্যান্ড্রু স্ট্রাউস ইংল্যান্ডকে দারুণভাবে নেতৃত্ব দিচ্ছে। এ দলটির ধারাবাহিকতা ধরে রাখার সম্ভাবনাও আছে। তারা তাদের প্রস্তুতির কাজটা ভালোভাবেই করছে। দারুণ একটা বোলিং আক্রমণ পেয়েছে, যারা প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে পারে; এই পর্যায়ে যা খুবই গুরুত্বপূর্ণ।’ ১৯৮০-এর দশকে ওয়েস্ট ইন্ডিজের অজেয় যাত্রায় বড় ভূমিকা ছিল ভিভ রিচার্ডসের। ১৯৮০ থেকে ১৯৯৫ পর্যন্ত হারেনি একটা টেস্ট সিরিজও! তবে ১২১ টেস্টে ৮৫৪০ রান করা ভিভ ইংল্যান্ডকে সতর্কও করে দিচ্ছেন। সেরা দল হতে হলে শুধু নিজেদের মাটিতে জিতলেই হবে না, দেশের বাইরেও জয়ের সামর্থ্য থাকবে হবে। এ বছরের শুরুর দিকে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের কাছে ৩-০-তে হোয়াইটওয়াশ হয় ইংল্যান্ড। পরে শ্রীলঙ্কার বিপক্ষে ১-১-এ সিরিজ ড্র করেছে। এ বছরের শেষের দিকেই আবার ভারত সফর। পারফরম্যান্সের উন্নতি করাটা ব্যক্তিগত বিষয়, তবে গ্রেট দল হতে হলে সব কন্ডিশনেই জয়ের সামর্থ্য থাকবে হবে’—বলেছেন ভিভ রিচার্ডস। ওয়েবসাইট।