ইংল্যান্ডের লক্ষ্য ছিল ১৪৬
শিষ্যদের উদ্দেশে কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন মিকি আর্থার। ছুড়েছিলেন চ্যালেঞ্জ। জবাব চেয়েছিলেন মাঠে, সিরিজের শেষ ওয়ানডেতে। কিন্তু অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা অন্তত কোচকে জবাব দিতে পারেননি। কাল ওল্ড ট্রাফোর্ডে বৃষ্টিতে ৩২ ওভারে নেমে আসা ম্যাচে অস্ট্রেলিয়া তুলতে পেরেছে ১৪৫। ধবলধোলাইয়ের লজ্জা থেকে ওয়ানডের শীর্ষ দলকে বাঁচানোর দায়িত্ব ছিল তাই বোলারদের। বোলাররা পেরেছেন কি না, এতক্ষণে আপনার জেনে যাওয়ার কথা। ওয়েবসাইট।ডেভিড ওয়ার্নারের সৌজন্যে শুরুটা ভালোই হয়েছিল অস্ট্রেলিয়ার। ওয়ার্নার-ওয়েডের উদ্বোধনী জুটিতে এসেছিল ৪৩ রান। ৩২ বলে ৩২ করে ওয়ার্নারের বিদায়ে খুলে যায় উইকেটের দরজা। পরের ৪৩ রান তুলতেই অস্ট্রেলিয়া হারিয়ে ফেলে ৬ উইকেট! গত বিশ্বকাপের পর প্রথম ম্যাচ খেলতে নামা জেমস ট্রেডওয়েল তুলে নেন ২ উইকেট, দারুণ এক থ্রোতে রান আউট করেন পিটার ফরেস্টকে। মরগানের সরাসরি থ্রো ১ রানেই ফেরায় অধিনায়ক ক্লার্ককে। পার্ট টাইম মিডিয়াম পেসে রবি বোপারা তুলে নেন স্মিথ (২১) ও ডেভিড হাসিকে (৯)। এরপর অস্ট্রেলিয়াকে প্রায় একা টেনেছেন জর্জ বেইলি, ৪১ বলে অপরাজিত ৪৬ করে দলকে নিয়ে গেছেন দেড় শর কাছাকাছি।